Don't Miss
Home / রাজনীতি / জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

এমএনএ রাজনীতি ডেস্কঃ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নেতারা।

এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি। এবং সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি।

এর পর রায়েরবাজারে গিয়ে অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ছাত্র-জনতার কবর জিয়ারত করার কথা রয়েছে তাদের। দলীয় সূত্র জানিয়েছে, সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাত করবেন তারা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।

x

Check Also

প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: কুমিল্লার পথসভায় তারেক

কুমিল্লা প্রতিনিধি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, ...