Don't Miss
Home / আজকের সংবাদ / জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমিনিউমারলজিবাসংখ্যাজ্যোতিষপদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ২০ এপ্রিল) : চলতি সপ্তাহে মেষ রাশির জাতকজাতিকারা আপনার মনের আশা পূরণ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। ক্রীড়া কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া হতে পারে। আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল২১ মে) : চলতি সপ্তাহে বৃষ রাশির জাতকজাতিকারা স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ঋণ থেকে দূরে থাকুন।
মিথুন রাশি (২২ মে২১ জুন) : চলতি সপ্তাহে মিথুন রাশির জাতকজাতিকাদের গৃহে অতিথি আসতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। পাওনা আদায় হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। ভ্রমণ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে। মনের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে।
কর্কট রাশি (২২ জুন২২ জুলাই) : চলতি সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকাদের শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ অনুভব করবেন। আপনার কোনো উদ্যোগ ফলপ্রসু হতে পারে। নতুন চিন্তা ও ভাবনায় মন প্রফুল্ল থাকবে। কোনো উতস থেকে অর্থ আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই২৩ অগাস্ট) : চলতি সপ্তাহে সিংহ রাশির জাতকজাতিকাদের আপনার অসতর্কতায় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ব্যয় বাড়বে। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। মনোবল ও উদ্যম বাড়বে। বিশেষ কোনো আলোচনা ফলপ্রসু হতে পারে। সাহসী পদক্ষেপের জন্য প্রশংসিত হতে পারেন। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।
কন্যা রাশি (২৪ অগাস্ট২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে কন্যা রাশির জাতকজাতিকাদের সাংগঠনিক কাজে সাফল্য আসতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পুরানো কোনো রোগে ভুগতে হতে পারে। সাময়িকভাবে কাজের চাপ বাড়বে। আর্থিক কোনো বিষয়ে ব্যস্ততা বাড়বে। ব্যাংক, বীমা কিংবা মার্কেটিং পেশায় নিয়োজিতরা কাংখিত সাফল্য পেতে পারেন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে তুলা রাশির জাতকজাতিকারা পেশাক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আপনার কাজের স্বীকৃতি পেতে পারেন। কেউ কেউ নেতৃত্বের সুযোগ পেতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়বে। আপনাকে ব্যবহার করে কেউ যেন সুযোগ নিতে না পারে সেদিকে খেয়াল রাখুন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়বে। দৈনন্দিন কাজে অপ্রয়োজনীয় ঝুকি এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর২২ নভেম্বর) : চলতি সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকজাতিকারা আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। ভুল কোনো সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হতে পারেন। দক্ষতার ও অভিজ্ঞতা আপনার কাজকে সহজ করে তুলবে। কেউ কেউ পুরানো রোগে ভুগতে পারেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো বিষয়ে কারও সঙ্গে মতের অমিল হতেই পারে, তাই বলে তর্কে জড়ানো ঠিক হবে না।
ধনু রাশি (২৩ নভেম্বর২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে ধনু রাশির জাতকজাতিকাদের সাময়িকভাবে কাজের চাপ বাড়তে পারে। কোনো খবরে মন খারাপ হতে পারে। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা পেতে পারেন। গোপনসূত্রে কোনো খবর লাভ করতে পারেন। বৈদেশিক বাণিজ্যে ব্যস্ততা বাড়বে। অনলাইন মার্কেটপ্লেসের সঙ্গে সম্পৃক্তদের জন্য সময়টি অনুকূল থাকবে।চাকুরীপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন।
মকর রাশি (২২ ডিসেম্বর২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে মকর রাশির জাতকজাতিকাদের কোনো বিষয়ে চুক্তি হতে পারে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যেতে পারে। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের সম্ভাবনা রয়েছে। কোনো বিষয়ে মানসিক চাপ বাড়তে পারে। পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে। চাকুরিপ্রার্থীরা কোনো সুখবর আশা করতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে কুম্ভ রাশির জাতকজাতিকাদের কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। প্রচলিত আইনকানুন মেনে চলুন। অন্যথায় সমস্যায় পড়তে হতে পারে। পার্টনারশীপভিত্তিতে কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। বিবাহিতদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। গোপনসূত্রে কোনো তথ্য লাভ করতে পারেন। রিপু সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ) : চলতি সপ্তাহে মীন রাশির জাতকজাতিকাদের শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। শিল্পকলার সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়বে। নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমানের সুযোগ পেতে পারেন। পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। স্টক মার্কেটের সঙ্গে সম্পৃক্তরা আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পেতে পারেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি যত্ম নেওয়ার প্রয়োজন হবে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যেতে পারে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...