Don't Miss
Home / হোম স্লাইডার / তিন মাসে পুরো টাকা ফেরত দেবে ফিলিপাইন!

তিন মাসে পুরো টাকা ফেরত দেবে ফিলিপাইন!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার তিন মাসের মধ্যে ফেরত দেয়ার আশা প্রকাশ করেছে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)।

আজ মঙ্গলবার এএমসিএলের মহাপরিচালক জুলিয়া বাকাই আবাদ এক সাক্ষাৎকারে এমন আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আশা করছি, তিন মাসের মধ্যে বাংলাদেশ সরকারকে অর্থ ফেরত দেয়া সম্ভব হবে। কিন্তু আমি একবারেই নিশ্চিত নয় যে, এতে তিন মাসই লাগবে।’

Julia-Bacay-AMLC

‘কারণ, এই অর্থ ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়ায় কোনো বিরোধী পক্ষ থাকবে না বলে আশা আমাদের। পুরো প্রক্রিয়ায় যদি কোনো বিরোধী পক্ষ না থাকে, তাহলে আদালত বর্তমান তথ্য-প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ সরকারকে অর্থ ফেরত দিতে এএমএলসিকে অনুমতি দেবে’ যোগ করেন জুলিয়া।

এ ঘটনায় লেনদেন স্থগিত হওয়া অর্থ এবং ফেরত দেয়া অর্থের বিষয়ে ম্যানিলার রিজিওনাল ট্রায়াল কোর্ট কর্তৃক প্রভিশনাল অ্যাসেটস প্রিজার্ভেশন অর্ডার জারির বিষয়টি নিশ্চিত করে তিনি এ সব কথা বলেন।

এএমসিএলের মহাপরিচালক জুলিয়া বলেন, আগামী ২০ দিনের মধ্যে আদালত সংক্ষিপ্ত শুনানির দিন ধার্য করবেন ও প্রভিশনাল অ্যাসেটস প্রিজার্ভেশন অর্ডার জারির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আদালত এ বিষয়ে এএমএলসিকে তথ্য-প্রমাণ উপস্থাপনের সুযোগ দেবেন এবং পরে রায় দ্রুত কার্যকর হবে।

ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। চুরি হওয়া অর্থের মধ্যে ফিলিপাইনে যায় ৮ কোটি ১০ লাখ ডলার।

এ ঘটনায় ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং এএমএলসির কাছে তৃতীয় দফায় আরও ৪৪ লাখ মার্কিন ডলার ফেরত দিয়েছেন। এ নিয়ে মোট ৯৮ লাখ ডলার ফেরত দিলেন অং।

চুরি হওয়া বাকি দুই কোটি ডলার যায় শ্রীলংকা। ওই অর্থ ইতিমধ্যে উদ্ধার হয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...