Don't Miss
Home / আজকের সংবাদ / ‘দঙ্গল’ ছবিতে আমিরের আয় ১৭৫ কোটি!

‘দঙ্গল’ ছবিতে আমিরের আয় ১৭৫ কোটি!

এমএনএ বিনোদন ডেস্ক : ‘দঙ্গল’ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘নিয়ম’ মেনেই। এই ছবিটা থেকে একা আমিরের আয় শুনেই অবাক হচ্ছে বলিউড। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘দঙ্গল’ ছবিতে একা আমির খান আয় করেছেন ১৭৫ কোটি টাকা!

এই ছবির সহ প্রযোজক ছিলেন তিনি। ফলে শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজনার পার্টনারশিপ থেকেও আমির আয় করেছেন বড় অ্যামাউন্ট।

অভিনয়ে দারুণ নৈপুণ্যতার কারণে বলিউডের মি. পারফেকশনিস্টের খেতাব পেয়েছেন আমির খান। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভিন্নভাবে হাজির করাই তার কাজ।

আমির খানের সিনেমা মানেই সুপার হিট। কোটি কোটি টাকা আয় করে তার সিনেমা। আর সিনেমা থেকে তার পারিশ্রমিক কত হতে পারে তা ধারণারও বাইরে।

বিটাউনের জল্পনা, সম্ভবত এই মুহুর্তে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পান আমির খান।

প্রসঙ্গত, কিছুদিন আগে একটি বিজ্ঞাপনের জন্যই আমির খান ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে ভারতের মিডিয়ায় খবর প্রকাশ করা হয়। ‘নয়ি সোচ’ নামের ওই বিজ্ঞাপনে একেবারে ভিন্ন রূপে হাজির হন বলিউডের এ অভিনেতা।

x

Check Also

প্রশাসনে একাধিক রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ, মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

এমএনএ প্রতিবেদক সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়নের মাধ্যমে একাধিক রদবদল এনেছে। ...