Don't Miss
Home / আজকের সংবাদ / দ্বিতীয় দিন শেষে ৩২৬ রানে এগিয়ে বাংলাদেশ

দ্বিতীয় দিন শেষে ৩২৬ রানে এগিয়ে বাংলাদেশ

এমএনএ রিপোর্ট : চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ৩২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। হাতে রয়েছে হাতে ৯ উইকেট। দ্বিতীয় দিন শেষে স্কোর ১ উইকেটে ১৮৭।
শুরুতেই শূন্য রানে দিমুথ করুনারত্নেকে হারানো শ্রীলংকা প্রতিরোধ গড়েছে কুসল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে। চা-বিরতির আগে ৭৪ বলে এ জুটি সংগ্রহ করে ৫০ রান।
ব্যাটিং করছেন কুশাল মেন্ডিস ৮৩(*) ও ধনাঞ্জয়া ডি সিলভা ১০৪ (*)।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ওপেনার করুনারত্নেকে শুরুতেই বিদায় করেন মেহেদি হাসান মিরাজ। তৃতীয় ওভারে কোনো রান না করা করুনারত্নে স্লিপে থাকা ইমরুল কায়েসের তালুবন্দি হন। তখনও লঙ্কানরা কোনো রান তুলতে পারেনি।
এর আগে প্রথম ইনিংসে ১২৯ দশমিক ৫ ওভারে ৫১৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। টেস্টে এটি বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ। দ্বিতীয় দিনে ৩৯ দশমিক ৫ ওভারে শেষ ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান যোগ করে বাংলাদেশ।
১৩৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৮৩ ‍রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ। শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজুর রহমান সুরাঙ্গা লাকমালের তৃতীয় শিকার হয়ে ব্যক্তিগত ৮ রানে ফেরেন।
প্রথম দিন শেষে ১৭৫ রানে অপরাজিত থাকা মুমিনুল হক দ্বিতীয় দিনে খেলতে নেমে আরও মাত্র ১ রান করেন। রঙ্গনা হেরাথের বলে ১৭৬ রান করে মেন্ডিসের তালুবন্দি হন তিনি। ২১৪ বলে ১৬টি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান বাঁহাতি এই ব্যাটসম্যান। টেস্টে মুমিনুলের আগের ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৮১। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এ মাঠেই ওই ইনিংসটি খেলেছিলেন তিনি।
মুমিনুলের পর ব্যক্তিগত ৮ রানে ফেরেন মোসাদ্দেক হোসেন। হেরাথের বলেই তুলে মারতে গিয়ে সান্দাকানের তালুবন্দি হন তিনি। এরপর দলীয় ৪১৭ ‍রানে রানআউট হন মিরাজ। ১৯ বলে একটি চার ও একটি ছক্কায় ২০ রান করেন তিনি।
এরপর মাহমুদউল্লাহ ও সানজামুল ইসলাম মিলে অষ্টম উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন। টেস্টে ১৫তম হাফসেঞ্চুরিরও দেখা পান অধিনায়ক মাহমুদউল্লাহ। সান্দাকানের বলে স্টাম্পিং হয়ে ২৪ রানে ফেরেন সানজামুল ইসলাম। পরের ওভারেই হেরাথের তৃতীয় শিকার হন তাইজুল ইসলাম (১)।
এ ছাড়াও প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মুশফিকুর রহিম ৯২ ও লিটন কুমার দাস শূন্য রান করেন।লংকার পক্ষে তিনটি করে উইকেট নেন লাকমল ও রঙ্গনা হেরাথ। দুটি উইকেট নেন লাকশান সান্দাকান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস : (প্রথম দিন ৩৭৪/৪) ১২৯.৫ ওভারে ৫১৩ (তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মুস্তাফিজ ৮; লাকমল ২৩.৫-৪-৬৮-৩, কুমারা ১৫-১-৭৯-০, দিলরুয়ান ২৭-৪-১১২-১, হেরাথ ৩৭-২-১৫০-৩, সান্দাকান ২২৩-১-৯২-২, ধনঞ্জয়া ৫-০-১২-০)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : (দ্বিতীয় দিন ১৮৭/১) দিমুথ করুনারত্নে ০, কুশাল মেন্ডিস ৮৩(*) ও ধনাঞ্জয়া ডি সিলভা ১০৪ (*)।
x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...