Don't Miss
Home / হোম স্লাইডার / নির্বাচন ব্যর্থ হবে আমি মনে করি না : তথ্যমন্ত্রী

নির্বাচন ব্যর্থ হবে আমি মনে করি না : তথ্যমন্ত্রী

এমএনএ রিপোর্ট : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে আইনগতভাবে সাংবিধানিকভাবে নিবন্ধিত কোনো দলের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। সুতরাং নির্বাচন ব্যর্থ হবে এটা আমি মনে করি না। আলোচনার মধ্যে দিয়ে একটি নিষ্পত্তির জায়গায় যাব এবং অনেক বিভ্রান্তি দূর হবে। সেইসঙ্গে অনাস্থা-অবিচার দূর হবে।

আজ শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের এক মন্তব্যের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্তব্যটি ছিল-‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা নির্বাচনে যাব’।

এ সময় ঐক্যফ্রন্ট নেতা ড. কামালের কাছে পাঁচটি প্রশ্ন রেখে হাসানুল হক ইনু বলেন, আমার এই পাঁচটি প্রশ্নের সদুত্তরের মধ্য দিয়ে অনেক বিভ্রান্তি দূর হবে এবং ঘটনাটি পরিষ্কার হবে বলে আশা করছি।

প্রশ্নগুলো হলো- ১. রাজবন্দির সংজ্ঞা কি, রাজবন্দির তালিকা কিভাবে তৈরি করবেন এবং তাতে কাদের কাদের নাম থাকবে? ২. রাজনৈতিক মামলার সংজ্ঞা কি, নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তি খুঁজে বের করার প্রক্রিয়া কি? ৩. সংবিধানের কোন জায়গায় নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর বিধান আছে? ৪. সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার নিয়ম কি আইনের শাসন এবং গণতন্ত্রের সঙ্গে যায়? ৫. নল যার হাতে তার কাছে কি বিচারিক ক্ষমতা দেয়া যায়?

তথ্যমন্ত্রী বলেন, আমার এই পাঁচটি প্রশ্নের সদুত্তরের মধ্য দিয়ে অনেক বিভ্রান্তি দূর হবে এবং ঘটনাটি পরিষ্কার হবে বলে আশা করছি।

হাসানুল হক ইনু আরও বলেন, বাংলাদেশে এই মুহূর্তে আইনগতভাবে সাংবিধানিকভাবে নিবন্ধিত কোন দলের নির্বাচনে অংশগ্রহণে বাধা নাই। সুতরাং নির্বাচন ব্যর্থ হবে এটা আমি মনে করি না। এটা আলোচনা মধ্য দিয়ে একটি নিষ্পত্তির জায়গায় যাবে এবং অনেক বিভ্রান্তি দুর হবে।

এসময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...