Don't Miss
Home / হোম স্লাইডার / নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানালেন ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানালেন ওবায়দুল কাদের

এমএনএ জাতীয় ডেস্কঃ দলের নিয়ম-শৃঙ্খলা মেনে কথা ও আচরণে সংযত থাকতে নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ফেসবুক লাইভে এসে নিজের পরিবারের রাজনৈতিক পরিচয় নিয়ে মন্তব্যের পরদিন গতকাল শনিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর: ওবায়দুল কাদের।

ওই বক্তব্যের প্রসঙ্গ না তুলেই ওবায়দুল কাদের বলেন, কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, শৃঙ্খলাভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। সীমারেখার মধ্য থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হবে। দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের রয়েছে নিজস্ব সীমারেখা। কথায়, আচরণে, বক্তব্যে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে। দল করতে হলে সবাইকে দলের নিয়ম, শৃঙ্খলা তথা দলের রীতিনীতি ও গঠনতন্ত্র মেনে চলতে হবে।

এ সময় কথায় কথায় বিদেশি দূতাবাসে নালিশ করে বিএনপিই দেশকে নতজানু করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি নিজেই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী এবং এ তত্ত্বের অনুসারী বলে সবক্ষেত্রে গন্ধ খুঁজে। বিএনপির অপমৃত্যু তো সেদিনই হয়েছে, যেদিন তারা সরকার পরিবর্তনের জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির কাছে নৈতিক সমর্থন চেয়ে বিবৃতি দিয়েছিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসের আঘাত মোকাবিলায় যারা শেখ হাসিনাকে পরাজিত দেখতে চেয়েছিলেন, আজ তারাই পরাজিত হয়েছে। করোনাভাইরাস সংকট মোকাবিলায় সময়ের সাহসী নেত্রী হিসেবে বিজয়ী বীর হিসেবেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ইতিহাস মনে রাখবে।’

মন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্নমাত্রা থাকতে পারে। কিন্তু এসব মতপার্থক্য আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে সাংগঠনিক পরিমণ্ডলে।’ এ সময় সরকার হটানোর অশুভ চক্রান্ত হচ্ছেÑমন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের বাতাসে এখনও ষড়যন্ত্রের গন্ধ, অশুভ শক্তি সরকার হটানোর চক্রান্তে লিপ্ত, চালাচ্ছে অপপ্রচার ও গুজব, খুঁজছে চোরাগলি। সবাই নিজেদের ঐক্যকে সুসংহত করতে হবে।’

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...