এমএনএ আঞ্চলিক ডেস্কঃ ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর ৭ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী স্কুল মাঠে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উড়িয়ে পরিষদের ৭ম ত্রি-বার্ষিক সম্মেলন এর উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড শ্যামল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুখেন্দ্র শেখর বৈদ্য, সহ-সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড তারক চন্দ্র সাহা। এছাড়াও আরও বক্তব্য রাখেন উক্ত পরিষদের পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
উক্ত পরিষদের ৭ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে জেলা এবং উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

