Don't Miss
Home / আন্তর্জাতিক / পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহত ১২৪
শিয়া

পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহত ১২৪

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখাওয়ায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে দাঙ্গায় ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন সুন্নি ও ১১ জন শিয়া সম্প্রদায়ের। সংঘাতে আহত হয়েছেন আরও ৫০ জন। শনিবার রাজ্যের কুররম জেলায় এই ঘটনা ঘটেছে এই ঘটনা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক সংঘাতে ১২৪ জনের প্রাণহানি ঘটল। খবর এএফপির।

পাকিস্তান একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। কিন্তু আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম এলাকায় শিয়ারা সংখ্যায় বেশি। সেখানে কয়েক দশক ধরে এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। ১০ দিন আগে পুলিশ পাহারায় শিয়া মুসলমানদের দুটি পৃথক দলের ওপর হামলা হয়। এতে নিহত হন ৪০ জনের বেশি। এ ঘটনাকে কেন্দ্র করেই সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত।

টানা ১০ দিন ধরে হালকা এবং ভারী অস্ত্র নিয়ে শিয়া ও সুন্নিরা লড়াই করছে। এর ফলে এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে প্রধান সড়ক। মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় মোবাইল পরিষেবা বন্ধ হয়ে গেছে।

রাজ্য প্রশাসনের এক কর্মকর্তা বলেন, বর্তমানে দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থার গুরুতর সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি শান্ত করার জন্য বেশ কয়েকবার স্থানীয় নেতাদের সহযোগিতা চেয়েছে সরকার, কিন্তু তারা আগ্রহী হচ্ছে না। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই বাড়িঘর থেকে পালাতে চাইছেন, কিন্তু নিরাপত্তাজনিত শঙ্কা থাকায় পারছেন না।

তিনি আরও বলেন, সরকারি হিসেব অনুযায়ী গত ১০ দিনে নিহতের সংখ্যা ১২৪ জন হলেও প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ দাঙ্গা নিরসনের জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছিল, সেগুলোর কোনোটিই এ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...