Don't Miss
Home / আজকের সংবাদ / পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

এমএনএ পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার চর-চীনাখড়া এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাচঁজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে সাদ্দাম পরিবহন নামে বাসটি শাহজাদপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল।

পথে চর-চীনাখড়া এলাকায় ওই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। নিহতদের লাশ ওই একই হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...