এমএনএ খেলাধুলা ডেস্কঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনার কারণেই নারী ফুটবলে সাফ চ্যাম্পিয়ন হওয়া সম্ভবপর হয়েছে। প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে ক্ষমতায় এসে নারী ফুটবল সহ অন্যান্য খেলাতে নারীদের উৎসাহিত করেছিলেন। তিনিই প্রথম নারীদের খেলাধুলায় অংশগ্রহণে পৃষ্ঠপোষকতা করেন। কিন্তু বিএনপি জামায়াতের সাম্প্রদায়িক গোষ্ঠী সে উদ্যোগকে বন্ধ করে দেয়। ২০০৯ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রলীগ আয়োজিত বজ্রকণ্ঠ থেকে স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মো. শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মো. শহীদুল্লাহ হলের প্রাধাক্ষ্য অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

