Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত ছিল : প্রধানমন্ত্রী

প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত ছিল : প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ে সংসদ নিয়ে কথা বলার আগে প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত ছিল।

আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ২১ গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এসময় তিনি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় ও পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সরকারপ্রধান বলেন, সবকিছু সহ্য করা যায়, কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা সহ্য করা যায় না। করব না। আমি জনগণের কাছে এর বিচারের ভার দিলাম। জনগণই এর বিচার করবে।

প্রধানমন্ত্রী বলেন, সংসদ নিয়ে কথা বলার আগে প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরে যাওয়া উচিত ছিল।

তিনি বলেন, আমার বাবা এ দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আমরা এর ফল ভোগ করছি। স্বাধীনতা ভালো, কিন্তু এটি বালকের জন্য নয়।

এসময় শেখ হাসিনা বলেন, জীবন দেয়ার মালিক আল্লাহ, জীবন বাঁচানোর মালিকও আল্লাহ। সুতরাং আমি কারও কাছে মাথানত করব না। একমাত্র আল্লাহ ছাড়া।

প্রধানমন্ত্রী তার বক্তৃতার শুরুতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেন। উল্লেখ করেন তাকে বাঁচাতে সেদিন আওয়ামী লীগ নেতা হানিফসহ নেতাকর্মীদের মানববর্ম তৈরির ত্যাগ তিতীক্ষার কথা।

শেখ হাসিনা বলেন, আমাদের ওপর হামলা করে আমাদেরেই উপর দোষ দেয়া হতে থাকলো। এমনও বলা হতে থাকলো- আমি নাকি ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়ে গেছি। পরে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি বলল- এটা নাকি প্রতিবেশি দেশ ঘটিয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...