Don't Miss
Home / হোম স্লাইডার / ফিফা বর্ষসেরা একাদশের তালিকায় নেই যারা

ফিফা বর্ষসেরা একাদশের তালিকায় নেই যারা

এমএনএ স্পোর্টস ডেস্ক : ফিফা বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় নেই গ্যারেথ বেল, সার্জিও আগুয়েরো ও এ্যালেক্সিস সানচেজ।

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে ফর্মহীনতায় ভুগছিলেন সানচেজ। সে কারনে আক্রমণভাগের শেষ ১৫ জনের তালিকায় জায়গা করে নিতে খুব বেশি ভোট আদায় করে নিতে পারেননি এই চিলিয়ান তারকা। জানুয়ারিতে আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি যোগ দেন।

এদিকে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড বেলও বিশ্বসেরা একাদশের ৫৫ জনের তালিকায় জায়গা পাননি। তিনি গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২১ গোল করা করেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের জয়ের মিশনেও করেছিলেন ২ গোল।

অন্যদিকে সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ প্রথমবারের মত তালিকা থেকে বাদ পড়েছেন। গত ১২ বছরের মধ্যে তিনি প্রথম বাদ পড়লেন। ম্যানচেস্টার সিটির দুই ফরোয়ার্ড আগুয়েরো ও রাহিম স্টার্লিংও বাদ পড়েছেন। সব ধরনের প্রতিযোগিতায় জুভেন্টাসের হয়ে ২৩টি গোল করা গঞ্জালো হিগুয়েইনের বাদ পড়া সবাইকে অবাক করেছে। তবে পাঁচ বছরের অনুপস্থিতির পর আবারো তালিকায় ফিরেছেন মারিও মান্দজুকিচ।

প্রথমবারের মত ফরোয়ার্ডের তালিকায় জায়গা করে নিয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। টানা ১৪ বছরের মত শেষ ১৫তে যথারীতি আছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

মিডফিল্ডারের তালিকায় বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আর্সেনালের মেসুত ওজিল ও বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকানটারা।

গোলরক্ষকের সংক্ষিপ্ত পাঁচজনের তালিকায় জায়গা করে নিয়েছেন গিয়ানলুইজি বুফন, থিবাট কুর্তোয়া, ডেভিড ডি গিয়া, কেইলর নাভাস ও মার্ক-আন্দ্রে টার স্টেগান।

সর্বোচ্চ ভোটের ভিত্তিতে চূড়ান্ত একাদশে জায়গা পাবেন একজন গোলরক্ষক, চারজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার ও তিনজন ফরোয়ার্ড। আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে ফিফা বর্ষসেরা ফুটবল এ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠানে এই মূল একাদশ ঘোষনা করা হবে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...