Don't Miss
Home / রাজনীতি / বাংলদেশ শতভাগ অসম্প্রদায়িক দেশ: শিল্পমন্ত্রী
অসম্প্রদায়িক

বাংলদেশ শতভাগ অসম্প্রদায়িক দেশ: শিল্পমন্ত্রী

এমএনএ রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান সবাই আমরা এক সাথে বাস করি। যে যার মত ধর্ম পালন করছে কোন বাধা নেই। সবাই আমরা একই জাতি হিসেবে বাস করি। তাই বলতে পারি বাংলদেশ শতভাগ অসম্প্রদায়িক দেশ। ভারত অসম্প্রদায়িক কিনা বলতে পারবো না। আওয়ামী লীগ একটি বড় দল এখানে প্রতিযোগিতা থাকবে এটা স্বাভাবিক। তবে প্রতিহিংসা থাকা ভালো না। আমি নাও থাকতে পারি তবে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকা থাকবে। বেলাব-মনোহরদী দুটি উপজেলা আমার সংসদীয় আসন হলেও আমি বেলাবকে সবসময় বেশি প্রাধান্য দিয়ে থাকি।

২৯ আগস্ট শনিবার বিকাল ৫টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড হতে বেলাব পর্যন্ত ৬.১৫ কিলোমিটার রাস্তার সংস্কার ও প্রশস্তকরনের কাজ উদ্বোধন করে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামনের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমশের জামান ভুঁইয়া রিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ শেফায়েত উল্লাহ পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা প্রকৌশলী আরিফুল হকসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

পরে তিনি উপজেলার নীলক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...