Don't Miss
Home / জাতীয় / বাংলাদেশে সব ধর্ম ও বর্ণের অধিকার সমান: পরিবেশমন্ত্রী
ধর্ম
ধর্ম

বাংলাদেশে সব ধর্ম ও বর্ণের অধিকার সমান: পরিবেশমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে সব ধর্ম ও বর্ণের অধিকার সমান। জাতির পিতা আমাদের একটি ধর্মনিরপেক্ষ দেশ উপহার দিয়েছিলেন, তাই সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করছে, তাই সবাই সমানভাবে উন্নতি করছে।

খ্রিস্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উদযাপন উপলক্ষে শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪৭টি গির্জার অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক বরাদ্দকৃত ২৩.৫০০ মেট্রিক টন জি.আর চাল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।

বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, সরকার আপনাদের সন্তানদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছে। তাদের নিয়মিতভাবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, যেকোনো প্রয়োজনে সরকার আপনাদের অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজউদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...