Don't Miss
Home / হোম স্লাইডার / বিডিআর বিদ্রোহের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

বিডিআর বিদ্রোহের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : বিডিআর বিদ্রোহের প্রকৃত রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

মাহবুবুর রহমান বলেন, সাত বছর আগে এই দিনে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে সেনাবাহিনী ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

BNP BDR 2

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এ ঘটনার বিচার হচ্ছে। বিচারের নামে প্রহসনও চলছে। ফলে প্রকৃত হত্যাকারীরা, ষড়যন্ত্রকারীরা রহস্যময় থেকে গেছে। তদন্তে কী ছিল তা নিহতদের পরিবার বা আমরা কেউ জানি না। যারা এই ঘটনায় জড়িত, তাদের শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান সাবেক এই সেনাপ্রধান।

মাহবুবুর রহমান বলেন, বিডিয়ার বিদ্রোহের প্রকৃত রহস্য এখনও উন্মোচিত হয়নি। বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের বিচার করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্ববাসী জানতে চায়- কারা এর সঙ্গে জড়িত? এ ঘটনায় যেসব গডফাদারেরা এখনও লুকিয়ে আছে, তাদের বিচার করতে হবে।

২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণারও দাবি জানান বিএনপির এ নেতা।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বলেন, বিডিআর বিদ্রোহে যারা জড়িত ছিল, তাদের নাম বলার অপেক্ষা রাখে না। তারা সেদিন প্রধানমন্ত্রীর দাওয়াত খেয়েছে।

BNP BDR

বিদ্রোহের কয়েক দিনের মধ্যে একজনকে পদোন্নতি দিয়ে হত্যায় জড়িতদের উৎসাহিত করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় বিএনপির নেতাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, ফজলে এলাহী আকবর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহদফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ, মেজর (অব.) মিজানুর রহমান, মেজর (অব.) সরোয়ার হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মনিরুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মনিষ দেওয়ান, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...