Don't Miss
Home / হোম স্লাইডার / বিশ্বসুন্দরী হরনাজ সিন্ধুর বিরুদ্ধে মামলা
হরনাজ

বিশ্বসুন্দরী হরনাজ সিন্ধুর বিরুদ্ধে মামলা

এমএনএ বিনোদন ডেস্কঃ পাঞ্জাবি ছবির প্রযোজক উপাসনা সিং বিশ্বসুন্দরী হরনাজ সিন্ধুর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। প্রযোজকের দাবি, মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক নিয়ে হরনাজ চুক্তি ভেঙেছেন। এতে বিপাকে পড়েছে তার ছবির প্রচার।

সংবাদ সংস্থা পিটিআইকে প্রযোজক উপাসনা জানিয়েছেন, বিশ্বসুন্দরী হওয়ার আগেই আমার ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিল হারনাজ। সম্প্রতি নতুন ছবি ‘ইয়ারা দিয়া পু বারানতেও’ নায়িকার ভূমিকায় দেখা যাবে হরনাজকে। এ ছবির জন্য প্রচুর টাকা পারিশ্রমিক নিয়েছেন হরনাজ। কিন্তু ছবির প্রচারে তিনি হাজির হচ্ছেন না। এমনকি ভাচুর্য়াল প্রচারেও অংশ নিচ্ছেন না তিনি। বার বার অনুরোধ করার পরও কোন ভাবেই প্রচারে অংশ নিচ্ছেন না হরনাজ। এ কারণেই আদালতে মামলা করা হয়েছে।

এদিকে, প্রযোজক উপাসনার এ অভিযোগের বিষয়ে মুখ খুলেননি হরনাজ।

২১ বছর পর ভারতে মিস ইউনিভার্সের মুকুট এনেছেন হরনাজ। এর আগে ২০০০ সালে এ খেতাব পেয়েছিলেন লারা দত্ত। সে বছরই বিশ্বসুন্দরী হয়েছিলেন প্রিয়াঙ্কা। ঘটনাচক্রে হরনাজের বয়স এখন ২০। অর্থাৎ প্রিয়াঙ্কা যে বছর বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছিলেন, সে বছরই বর্তমান মিস ইউনিভার্সের জন্ম হয়েছিল। হরনাজের সাফল্যের পর তাকে প্রশংসায় ভরিয়ে দেন প্রিয়াঙ্কা। প্রার্থনা করেন, এটি যেন তার জীবনের নতুন শুরু হয়।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...