Don't Miss
Home / আজকের সংবাদ / ভালো আছেন মুসা ইব্রাহীম

ভালো আছেন মুসা ইব্রাহীম

এমএনএ রিপোর্ট : ইন্দোনেশিয়ার ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় বেজ ক্যাম্পে আটকা পড়েছেন মুসা ইব্রাহীম। তাঁর সাথে রয়েছেন ভারতের সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, মুসা ইব্রাহীম ভালো রয়েছেন। তার সাথে থাকা আরোহী সত্যরূপ সিদ্ধান্তের স্যাটেলাইট ডিভাইসের মাধ্যমে মুসা ইব্রাহীম জানিয়েছেন তিনি ভালো আছেন।

গত ২৯ মে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে দেশ ছাড়েন মুসা। দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুসা ইব্রাহীম মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে যান। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সহযোগী দুই আরোহীসহ বেজ ক্যাম্পে আটকা পড়ে আছেন চার দিন ধরে। খাবার সংকটে ভুগছে পুরো টিম। তাঁদের স্যাটেলাইটে বার্তা পাঠানোর ডিভাইসটিরও চার্জও শেষ হয়ে আসছে।

এদিকে আটকে পড়া এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমকে উদ্ধার করতে তিমিকাতে হেলিকপ্টার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। আবহাওয়া ভালো হলেই মুসা এবং তার সহ-আরোহীদের উদ্ধার করতে যাবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত একটি পোস্ট করে বিষয়টি সস্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, আসিয়ান দপ্তর, আমাদের এবং ভারতীয় দূতাবাস বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদারকি করছে।

গতকাল শনিবার রাতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে কর্মরত মোহাম্মদ আব্দুল মান্নান ফেসবুকে একটি পোস্ট দিলে ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে মুসার আটকে থাকার বিষয়টি জানা যায়।

মুসার এ বিপদের কথা উল্লেখ করে মোহাম্মদ আবদুল মান্নান তার ফেসবুক পেজে লিখেছেন, ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে মুসা ইব্রাহীম তার দলসহ অটকা পড়ে আছেন আজ ৩ দিন। খাবার সংকটে ভুগছেন তারা।

উম্মে সরাবন তহুরা জানান, মুসা বেজ ক্যাম্পে আটকে পড়েছেন। তাদের খাবারও ফুরিয়ে গেছে। আবহাওয়া এতটাই প্রতিকূল যে তাদের উদ্ধার করতে হেলিকপ্টারও যেতে পারছে না। মুসার এ বিপদের খবর আরও আগে জানা যায় তার বোন নূর আয়েশার ফেসবুক স্ট্যাটাস থেকে।

২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোর চূড়া জয় করেন তিনি।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...