মক্কা-মদীনা বাদে সৌদির সব মসজিদে নামাজ বন্ধ
Posted by: News Desk
March 18, 2020
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : নভেল করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মক্কা ও মদীনার প্রধান দুই মসজিদ বাদে সৌদি আরবের অন্য সব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়েছে।
সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এখন মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নবাবীতেই শুধু জামাতে নামাজ আদায় হবে।
রিয়াদে কাউন্সিলের ওই বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত হয়, নামাজ বন্ধ থাকলেও সব মসজিদ থেকে আগের মতোই আযান দেওয়া হবে।
সৌদি গেজেট লিখেছে, ইসলামসী শরীয়া অনুযায়ী সম্ভাব্য ক্ষতি কমাতে মসজিদে জুমাসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সুযোগ আছে।
যেহেতু করোনাভাইরাস অতি সংক্রামক, এবং যে কোনো ধরনের জমায়েত এই ভাইরাসের জন্য বড় ঝুঁকি তৈরি করে সেহেতু কাউন্সিল মসজিদ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে ইতোমধ্যে ৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ১৬৫টির বেশি দেশে আক্রান্ত হয়েছে প্রায ২ লাখেরও বেশি মানুষ।
নামাজ বন্ধ সৌদির মক্কা-মদীনা বাদে সব মসজিদে 2020-03-18