Don't Miss
Home / শিক্ষাঙ্গন / মাধ্যমিকে ভর্তির ফলাফল যেভাবে জানা যাবে
মাধ্যমিক
মাধ্যমিক

মাধ্যমিকে ভর্তির ফলাফল যেভাবে জানা যাবে

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আজ সোমবার অনুষ্ঠিত হবে শিক্ষার্থী ভর্তির লটারি। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ২টায় এই ভর্তির লটারি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য জানিয়েছে। একই স্থানে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ৩টায় বেসরকারি মাধ্যমিকের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

যেভাবে জানা যাবে ফল:

স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) লটারির ফল দেখা যাবে। এ ছাড়া GSA space RESULT space USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। উদাহরণ GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক মোবাইল থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

উল্লেখ্য, মাধ্যমিকে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হয় ১৬ নভেম্বর, চলে ৬ ডিসেম্বর পর্যন্ত। আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...