Don't Miss
Home / আন্তর্জাতিক / মিয়ানমারে আরও ৬ মাস বাড়লো জরুরি অবস্থা
মিয়ানমারে

মিয়ানমারে আরও ৬ মাস বাড়লো জরুরি অবস্থা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে গত বছর অভ্যুত্থানের মাধ্যমে দেওয়া জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে দেশটিতে ক্ষমতা দখলকারী সামরিক বাহিনী।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সোমবার (১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরা জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রস্তাবকে সমর্থন করেছেন। জান্তা প্রধান মিন অং হ্লাইং জরুরি অবস্থা আরও ৬ মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

দেশটির জান্তা প্রধান বলেন, আমাদের দেশে, আমাদের অবশ্যই অকৃত্রিম এবং সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করতে হবে, যা জনগণের চাওয়া।

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ বিক্ষোভকে দমতে হাজারের বেশি মানুষকে হত্যা করেছে জান্তা বাহিনী। গ্রেপ্তার করা হয় ১০ হাজারের বেশি মানুষকে।

x

Check Also

অস্তিত্ব নিয়ে শংকায় সম্মিলিত ইসলামী ব্যাংক, ভেঙ্গে যেতে পারে

এমএনএ প্রতিবেদক দেশের ব্যাংকিং খাতের বহুল আলোচিত পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ...