Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে ৩৪ জন নিহত
টর্নেডো

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে ৩৪ জন নিহত

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এই দুর্যোগে ৬টি অঙ্গরাজ্যের প্রায় আড়াই লাখ বাড়িঘর ও সম্পত্তি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।এতে কমপক্ষে ৩৪ জন মারা গেছে যার মধ্যে কেবল মিসৌরিতেই রয়েছে ১২ জন। শনিবার যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে কমপক্ষে ২৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেন মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোল বলেছে, ‘টহল দলের সদস্যরা এবং স্থানীয় সংস্থাগুলো দুর্দশাগ্রস্ত লোকজনকে সহায়তা ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে অক্লান্ত পরিশ্রম করছেন। ‘

এছাড়া সিবিএস নিউজ বলেছে, দেশটির টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যেও ধ্বংসাত্মক ঝড় আঘাত হেনেছে। ওই দুই অঙ্গরাজ্যে ১০০টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে রাস্তায় চলন্ত কয়েকটি ট্রাক উল্টে গেছে।

টর্নেডো ও ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিসৌরির স্থানীয়রা ‘অপূরণীয় ক্ষয়ক্ষতির’ কথা জানিয়েছেন।

মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে বজ্রপাত এবং তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই সেখানে নতুন করে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি স্থানীয়দের ‘প্রস্তুত থাকতে’ নির্দেশ দিয়েছেন, যাতে প্রয়োজনীয় মুহূর্তে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়।

x

Check Also

বিএনপির বিদ্রোহী ৭ জয়ী প্রার্থী: দলে ফেরা না স্বতন্ত্র পথ—সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে ...