Don't Miss
Home / ফিচার / শেখ আব্দুল হাকিম মৃত্যুর পর ‘মাসুদ রানা’ সিরিজের স্বত্ব পেলেন
শেখ আব্দুল হাকিম

শেখ আব্দুল হাকিম মৃত্যুর পর ‘মাসুদ রানা’ সিরিজের স্বত্ব পেলেন

এমএনএ ফিচার ডেস্কঃ সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় থ্রিলার সিরিজ মাসুদ রানার ২৬০টি ও কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের কপিরাইট স্বত্ব পেয়েছেন শেখ আব্দুল হাকিম। আজ সোমবার হাইকোর্ট শেখ আব্দুল হাকিমের পক্ষে কপিরাইট অফিসের দেয়া রায়ের স্থগিতাদেশ খারিজ করে দিয়েছেন। এতে বইগুলোর স্বত্ব পান তিনি।

আজ সোমবার দুপুরে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় দেন। গত বৃহস্পতিবার রুল শুনানি শেষে আজ রায়ের নির্ধারণ করেন আদালত। ২০১৯ সালের ২৯ জুলাই মাসুদ রানা সিরিজের ২৬০টি এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসাবে মালিকানা স্বত্ব দাবি করে কপিরাইট অফিসে অভিযোগ দেন লেখক ও অনুবাদক শেখ আব্দুল হাকিম।

তিনি সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে কপিরাইট আইনের ৭১ ও ৮৯ ধারা লংঘনের অভিযোগ আনেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১৪ জুন শেখ আব্দুল হাকিমের পক্ষে সিদ্ধান্ত দেয় বাংলাদেশ কপিরাইট অফিস। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কাজী আনোয়ার হোসেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর ওই রিটের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আদালতের চুড়ান্ত রায়ের আগেই এ বছর আগস্টের ২৮ তারিখে রাজধানীর মাদারটেকের নিজ বাসায় মারা যান শেখ আব্দুল হাকিম। তার জন্ম ১৯৪৬ সালে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...