Don't Miss
Home / সারাদেশ / সাভারে বজ্রপাতে দুই পোশাক শ্রমিকের মৃত্যু

সাভারে বজ্রপাতে দুই পোশাক শ্রমিকের মৃত্যু

এমএনএ সাভার প্রতিনিধি : সাভারের কাতলাপুর এলাকায় বংশী নদীতে নৌকা পারাপারের সময় বজ্রপাতে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও চারজন আহত হন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মো. সোহাগ (২৫) ও আবুল হোসেন (২৮)। আহত ব্যক্তিরা হলেন রানা (১৫), সাইফুল (২৬), ভানু (২২) ও রনি (২১)। তাঁদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাভার কাতলা এলাকায় বজ্রপাতের সময় নৌকায় ১৩ জন যাত্রী ছিলেন। হতাহতরা সবাই গার্মেন্ট কর্মী বলে জানা গেছে। দুজন ঘটনাস্থলেই মারা যান। লাশ হাসপাতালে।

তারা ধামরাইয়ের ফুট নগর থেকে কাতলাপুর বংশী নদী দিয়ে সাভার আসছিল।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...