Don't Miss
Home / হোম স্লাইডার / সিত্রাং-এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের

সিত্রাং-এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ ঘূর্ণিঝড়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ছাড়া অন্যান্য দিনের পরীক্ষার সূচি অপরিবর্তিত রয়েছে। স্থগিত সব পরীক্ষার নতুন সূচি শিগগিরই জানিয়ে দেয়া হবে।

এদিকে আবহাওয়া অফিস বলছে, সোমবার মধ্যরাত বা মঙ্গলবার ভোরের দিকে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দেখতে বলেছে আবহাওয়া অফিস।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...