Don't Miss
Home / হোম স্লাইডার / সৌদি-ঢাকার মধ্যেকার সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল
বাংলাদেশ বিমানকে

সৌদি-ঢাকার মধ্যেকার সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ সৌদি আরবের সাথে ঢাকার সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলাদেশ বিমানকে নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি না দেয়ায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি না দেয়ায়, ঢাকা থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণায়ের মাধ্যমে সৌদি সরকারকে জানানো হবে। তবে ঢাকা-সৌদি চার্টার্ড ফ্লাইট চালু থাকবে।

এর আগে, সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় সৌদিয়া এয়ারলাইন্স। কিন্তু সৌদি আরবে আবেদন করেও ফ্লাইট পরিচালনার অনুমতি পায়নি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ কারণে সৌদি আরবের এয়ারলাইনসকেও ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করছে বেবিচক।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...