Don't Miss
Home / আজকের সংবাদ / সৌদি আরবের মক্কায় অগ্নিকাণ্ড, ৬’শ হাজী উদ্ধার

সৌদি আরবের মক্কায় অগ্নিকাণ্ড, ৬’শ হাজী উদ্ধার

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে আজ সোমবার আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার পর জরুরী ভিত্তিতে সেখান থেকে সব লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে। খবর বাসসের।

এদিকে মক্কা নগরীতে এ বছর বিশ লাখ মুসলিম হজ পালনের অপেক্ষায় আছেন।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র নায়েফ আল-শরীফ বলেন, এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

মক্কার আজাজিয়াহ্ এলাকায় অবস্থিত হোটেলটির নবম তলায় বিকল এয়ার কন্ডিশনার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে ৬শ’লোক ছিল। তাদের অধিকাংশই তুরস্ক ও ইয়ামেনের নাগরিক। তারা হজ পালনের জন্য মক্কায় অবস্থান করছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অগ্নিকাণ্ডের এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

গত মঙ্গলবার জেদ্দার ছয়টি ভবনে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তিনটি ভবন পুরোপুরি ধসে যায়। অগ্নিকাণ্ডের শিকার ভবন থেকে ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...