এমএনএ জাতীয় ডেস্কঃ বিএনপির ধ্বংস করা রাষ্ট্র আওয়ামী লীগ মেরামত করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় আওয়ামী লীগ। এজন্য প্রয়োজন সুশৃঙ্খল কর্মী বাহিনী। তাছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এবারের সম্মেলন সাদামাটা হবে। কিন্তু উপস্থিতির সব রেকর্ড ছাড়িয়ে যাবে।
বিএনপি যে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিল তার অবস্থা জানতে চেয়ে সেতুমন্ত্রী বলেন, একটার পর একটা কর্মসূচি দেন। ২০৩০ সালের মধ্যে শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার ‘ভিশন ২০৩০’ বিএনপির। এটা কোথায় এখন?
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ প্রমুখ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

