Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / হ্যাভিট এমপাওয়ারিং পার্টনারশীপ ডিলার প্রোগ্রাম অনুষ্ঠিত
পার্টনারশীপ

হ্যাভিট এমপাওয়ারিং পার্টনারশীপ ডিলার প্রোগ্রাম অনুষ্ঠিত

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ তথ্যপ্রযুক্তি পণ্য বিপননকারী প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড সম্প্রতি হ্যাভিট পণ্য নিয়ে বাংলাদেশে এমপাওয়ারিং পার্টনারশীপ শিরোনামে দুটি ডিলার প্রোগ্রাম আয়োজন করেছে।

সম্প্রতি রাজধানী ঢাকায় ৫০০ ডিলার ও রাজশাহীতে ২০০ জন ডিলার নিয়ে সফলভাবে এই আয়োজন সম্পন্ন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাভিট ব্র্যান্ডের ন্যাশনাল সেলস ম্যানেজার মি. সানি লিউ এবং গেমিং প্রোডাক্ট ম্যানেজার মি. ডং বিন। এছাড়া আয়োজক প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের পরিচালক, সাইফুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক মো. অয়ন মুক্তাদির, প্রোডাক্ট ম্যানেজার মো. রুমেল চৌধুরী এবং জেনারেল ম্যানেজার মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা ২০১১ সাল থেকে হ্যাভিটের সোল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনামের সাথে দেশের বাজারে হ্যাভিটের পণ্য বাজারজাত করে যাচ্ছি। পাশাপাশি অনুষ্ঠানে সিসিটিএল-হ্যাভিটের যুগপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...