Don't Miss
Home / হোম স্লাইডার / ২৭ জুলাই রাতে টাইগাররা জিম্বাবুয়ে যাচ্ছে
বাংলাদেশ

২৭ জুলাই রাতে টাইগাররা জিম্বাবুয়ে যাচ্ছে

এমএনএ খেলাধুলা ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (২৭ জুলাই) রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে ওই দিন রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে করে জিম্বাবুয়ে যাবেন লাল সবুজের প্রতিনিধিরা।

রোববার (২৪ জুলাই) এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র।

জিম্বাবুয়ে পৌঁছে দুই দিন অনুশীলনের সুযোগ পাবেন সোহানরা। সিনিয়রদের বলয় থেকে বেরিয়ে তরুণ অধিনায়কের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

৩০ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরদিন ৩১ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ১ দিন বিরতি দিয়ে ২ আগস্ট হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় বিকাল ৫টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে সবগুলো খেলা হবে।

টি-টোয়েন্টি দল দেশ ছাড়ার তিন দিন পর ৩০ জুলাই রাত ১টা ৪০ মিনিটে ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা ঢাকা ত্যাগ করবেন। প্রায় ৫ দিন অনুশীলনের সুযোগ পাবেন তামিম ইকবালরা। ৫ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৭ ও ১০ আগস্ট।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...