Don't Miss
Home / আন্তর্জাতিক / ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক অমিত শাহ করোনা আক্রান্ত
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক অমিত শাহ করোনা আক্রান্ত

এমএনএ আন্তর্জাতিক রিপোর্টঃ করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রবিবার চিকিৎসকের পরামর্শে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

শরীরে করোনার প্রাথমিক লক্ষণ থাকায় অমিত শাহের কভিড টেস্ট করা হয় ৷ রিপোর্টে দেখা যায় তিনি মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন৷ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই টুইট করে জানিয়েছেন অমিত শাহ।

একইসঙ্গে সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককেই কভিড টেস্টের সঙ্গে সঙ্গে আইসোলেশনে যাওয়ারও অনুরোধ করেছেন ৷

টুইটে অমিত শাহ লিখেছেন, ‘করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় কভিড টেস্ট করিয়েছিলাম, যার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমার শরীর ঠিক আছে, কিন্তু চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি ৷ আমার অনুরোধ গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেদের আইসোলেট করুন এবং টেস্ট করান৷’

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...