Don't Miss
Home / অর্থনীতি / চীনের এআইআইবি করোনা প্রতিরোধে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দেবে
এআইআইবি

চীনের এআইআইবি করোনা প্রতিরোধে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দেবে

এমএনএ অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিতে যাচ্ছে চীনের এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। ইতোমধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছে ব্যাংকটি।

আজ শুক্রবার এই ঘোষণা দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।

এআইআই এর বার্তায় বলা হয়, বাংলাদেশে করোনা পরীক্ষা, ট্রেসিং ও চিকিৎসাসেবা তথা করোনা মোকাবিলায় দেশটির সক্ষমতা বাড়াতে এই ঋণ দেওয়া হচ্ছে।

এই প্রকল্পে বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে এআইআই ঘোষিত ১৩ বিলিয়ন ডলার তহবিলের অংশ হিসেবে এই ঋণ দেওয়া হচ্ছে। গত মে মাসে ব্যাংকটি করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার দিয়েছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...