Don't Miss
Home / জাতীয় / করোনার টিকা দেশে এলে কেউ বাদ যাবে না: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী

করোনার টিকা দেশে এলে কেউ বাদ যাবে না: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

এমএনএ জাতীয় ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে করোনাভাইরাসের টিকা এলে কেউ যেন এর প্রয়োগ থেকে বাদ না যান, সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বের যেখানেই ভ্যাকসিন পাওয়া যাবে, সেখান থেকেই আমরা সঙ্গে সঙ্গে তা দেশে আনব।

শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাকালে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ কথা বলেন। অনলাইনে তিনি এ অনুষ্ঠানে যুক্ত হন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে করোনায় সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবিলায় ৬৮ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ৫৩ জন কারচুপিতে জড়িত হয়েছেন। তাদের প্রত্যেকেরই শাস্তি নিশ্চিত করা হয়েছে, যা সুশাসনের অনন্য নজির।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী করোনাভাইরাসের সংকট মোকাবিলায় অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করছেন। ব্যবসায়ী, পেশাজীবী, চাকরীজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীর পাশাপাশি খেলোয়াড়, সংস্কৃতিকর্মী, সমাজকর্মীসহ বিপদগ্রস্ত সব মানুষের পাশে দাঁড়িয়েছেন। মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে সরকার রপ্তানির বিষয়টিও স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

পরে অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম সংশ্নিষ্টদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দেন। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার ৪৫ জনকে আর্থিক অনুদান দেওয়া হয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...