Don't Miss
Home / সাহিত্যপাড়া / চলে গেলেন অভিনেত্রী মিষ্টি মুখার্জি
মিষ্টি মুখার্জি

চলে গেলেন অভিনেত্রী মিষ্টি মুখার্জি

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউডের বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখার্জি আর নেই। বেঙ্গালুরুতে গেল শুক্রবার (২ অক্টোবর) রাতে মৃত্যু হয় তার। শনিবার (৩ অক্টোবর) সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মিষ্টি মুখার্জি বলিউডের বেশ কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট মেনে চলছিলেন।

তার পরিবারের পক্ষ থেকে একটি শোক বার্তায় বলা হয়েছে, একটানা কিটো ডায়েটের ফলেই কিডনির সমস্যা দেখা গিয়েছিল মিষ্টির। ‘ম্যায় কৃষ্ণা হুঁ’, ‘লাইফ কি তো লাগ গ্যয়ি’-এর মতো ছবিগুলোতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন মিষ্টি। এছাড়া কাজ করেছেন তেলেগু ছবিতেও। ছবিতে ‘আইটেম গার্ল’ হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

২০১৪ সালে তার ও তার পরিবারের নাম জড়ায় পর্নো সিডি সরবরাহ সংক্রান্ত একটি বিতর্কে। মিষ্টির ভাই ও বাবার বিরুদ্ধে অশ্লীল বস্তু বিক্রির দায়ে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারায় অভিযুক্ত করা হয়। এছাড়া আনা হয় তথ্য প্রযুক্তি আইনের ৬৬ (এ), ৬৭ (এ), ৬৭ (বি) ধারা। তবে তারা পরে জামিন পেয়ে যান।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...