Don't Miss
Home / খেলাধূলা / রেকর্ড গড়ে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল
ফ্রেঞ্চ ওপেন

রেকর্ড গড়ে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল

এমএনএ খেলাধুলা ডেস্কঃ ফ্রেঞ্চ ওপেনের এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। ফাইনাল ম্যাচে নোভাক জকোভিচকে ৬-০, ৬-২ ও ৭-৫ গেমে হারিয়েছেন এই স্প্যানিশ তারকা।

ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে নাদালের এটি টানা চতুর্থ ও সবমিলিয়ে ১৩ তম শিরোপা।

এছাড়া, এ শিরোপা জয়ের মাধ্যমে গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে রেকর্ড গড়লেন নাদাল। সুইস কিংবদন্তি রজার ফেদেরারের সমান সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লামের মালিক এখন তিনি। সামনেই সুযোগ থাকবে ফেদেরারকে ছাড়িয়ে যাওয়ার।

ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নাদাল বলেন, ‘এখানে (ফ্রেঞ্চ ওপেন) একটি জয়ই আমার কাছে সবকিছু। ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর বেশির ভাগ এখানে কাটিয়েছি আমি। এখানে খেলতে পারাটাই আমার জন্য অনুপ্রেরণার। এই শহর ও এই কোর্টের সঙ্গে আমার যে ভালোবাসার গল্প, তা কখনও ভুলে যাওয়ার নয়।’

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...