Don't Miss
Home / সারাদেশ / নবীনগরে একাধিক পুজামন্ডপ পরিদর্শন করলেন এলজিইডি-র তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল বণিক
নবীনগর উপজেলার

নবীনগরে একাধিক পুজামন্ডপ পরিদর্শন করলেন এলজিইডি-র তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল বণিক

এমএনএ জাতীয় ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একাধিক পুজামণ্ডপ পরিদর্শন করলেন এলজিইডি-র তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল বণিক।

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মিয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে তিনি নিজ উপজেলা নবীনগরে গতকাল থেকে বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন।

এই সময় উনার সাথে ছিলেন নবীনগর পৌরসভার পৌর মেয়র এ্যাডভোকেট শিব শংকর দাস ও নবীনগর অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরামের সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।

তিনি বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেনির লোকজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিপুল বণিক নিজ এলাকার উন্নয়নে ও সমাজকল্যাণে ব্যপক ভূমিকা রাখায় এলাকায় বিশেষভাবে পরিচিত এবং ‘কর্মবীর’ উপাধিতে ভূষিত। নবীনগর উপজেলার অনেক রাস্তাঘাটের উন্নয়ন তিনি উদ্যোগ নিয়ে করেছেন।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক আয়োজনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পৌর মেয়র এ্যাডভোকেট শিব শংকর দাসকে অভিনন্দন জানান।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...