Don't Miss
Home / হোম স্লাইডার / গত বছর বিয়ে, এ বছর ডিভোর্স, কি বলছেন তমা মির্জা
বিয়ে

গত বছর বিয়ে, এ বছর ডিভোর্স, কি বলছেন তমা মির্জা

এমএনএ বিনোদন ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়িকা তমা মির্জা। গেল বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিশতিকে বিয়ে করেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই দুবাই থেকে হানিমুন সেরে আসেন তারা। এরপরেই অভিনেত্রী দিলেন ডিভোর্সের ঘোষণা!

তমার আইডি থেকে ছোট স্ট্যাটাসে লেখা হয়, ডিভোর্সড … আল হামদুলিল্লাহ।

হুট করে ডিভোর্সের ঘোষণা এলো তা বিশ্বাসই করা যায়নি। অবশেষে সেই অবিশ্বাসই সত্যি হলো৷স্বামীর সঙ্গে তমার ছাড়াছাড়ির খবরটা মিথ্যে। কেউ বা কারা তমা ও তার স্বামী হিশাম চিশতীর ফেসবুক আইডি হ্যাক করে দুজনের নামে ভুয়া স্ট্যাটাসে বিচ্ছেদের গুঞ্জনটা ছড়িয়েছে।

এ ব্যপারে তমা মির্জা জানান, সবাই নিশ্চয় খুব অবাক হয়েছেন কাছাকাছি সময়ে আমার আর আমার হাজব্যান্ডের ফেইসবুক স্ট্যাটাস দেখে! হওয়ারই কথা! আমরাও দুজন খুব অবাক হয়েছি! পরে বুঝতে পারলাম, আদতে কোনো দুষ্কৃতকারী আমার অ্যাকাউন্টটি হ্যাক করেছেন!

তমা দাবি করেন, আমার আর হিশামের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এক হওয়াতে ঝামেলার মাত্রা আরো বেশি বেড়ে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত পর্যায়ে এসে পৌঁছেছে! যদিও হিশামের ফেইসবুক আইডি এখনো ফুললি রিকভার। তাই দয়া করে দুয়ে দুয়ে চার মিলাবেন না! যেই কাজটা করেছে সে খুবই ঠান্ডা মাথায় করেছে এবং অবশ্যই আমাদের ভালো চায় না।

এরপর একসঙ্গে আছেন দাবি করে সবার কাছে দোয়া চেয়েছেন তমা মির্জা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...