Don't Miss
Home / আন্তর্জাতিক / ২৭ ইমিগ্রেশন কর্মকর্তাসহ মালয়েশিয়ায় গ্রেফতার ৪৬
মালয়েশিয়ায়

২৭ ইমিগ্রেশন কর্মকর্তাসহ মালয়েশিয়ায় গ্রেফতার ৪৬

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সহযোগিতার দায়ে ২৭ ইমিগ্রেশন কর্মকর্তাসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টু ডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ২৭ জন অভিবাসন কর্মকর্তা বাকিরা বিভিন্ন এজেন্ট ও শ্রমিকের মধ্যস্থতাকারী দালাল।

তারা সম্মিলিত ভাবে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে এই দুর্নীতি করে আসছিলো।

প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশন ও দুর্নীতি দমন কমিশনের যৌথ অভিযান পরিচালনা করে দেশটির পুত্রাজায়া, সেলেঙ্গর, জোহর বাড়ু , সাবাহ ও সারাওয়াক প্রদেশ থেকে তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। এই যৌথ অভিযানের নাম ছিল “অপস সেল্ট”।

প্রতিবেদনে আরও বলা হয়, মালয়েশিয়ায় যে সমস্ত অভিবাসীরা অবৈধ হয়ে পড়েছেন বা বিভিন্ন কারণে দেশটিতে ব্ল্যাক লিষ্টেড হয়েছেন এই সমস্যা থেকে বাঁচার জন্য এজেন্ট ও দালালের মাধ্যমে ইমিগ্রেশন অফিসারকে হাত করে মোটা অংকের টাকা দিতেন। তারপর কোন অভিবাসী ইমিগ্রেশন বিভাগে স্ব-শরীরে হাজির না হয়েই তাদের পাসপোর্টে আগমন ও বহির্গমন ইমিগ্রেশন সিল বা স্টিকার লাগিয়ে নিতেন। এতে যেন বোঝা যায় যে তারা কোন ব্ল্যাক লিষ্টেড নেই। তারা সম্প্রতি মালয়েশিয়া ত্যাগ করে আবার মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। এই কাজের জন্য তারা প্রত্যেক অভিবাসীর নিকট থেকে ৬ হাজার রিংগিত করে নিতেন।

এমএসিসির পরিচালক (তদন্ত) নওরজলান মোহাম্মদ রাজালী গ্রেফতারের বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে কোন মন্তব্য করেননি।

x

Check Also

সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলা: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ...