Don't Miss
Home / অর্থনীতি / বাংলাদেশ ব্যাংকে নতুন দুই ডেপুটি গভর্নর নিয়োগ
ডেপুটি গভর্নর

বাংলাদেশ ব্যাংকে নতুন দুই ডেপুটি গভর্নর নিয়োগ

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম সাজেদুর রহমান খান।

রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

সাজেদুর রহমানকে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খানকে তার বর্তমান পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী যোগদানের তারিখ হতে তার বয়স ৬২ বছর পূর্তি অর্থাৎ ০১.০২.২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

ছাইদুর রহমানের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমানকে তার বর্তমান পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী যোগদানের তারিখ হতে তার বয়স ৬২ (বাষট্টি) বছর পূর্তি অর্থাৎ ০১.০১.২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্নর পদে চচুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ, বাংলাদেশ ব্যাংকে বর্তমানে দুই জন ডেপুটি গভর্নর রয়েছেন। তারা হলেন- এস এম মনিরুজ্জামান ও আহমেদ জামাল। নতুন করে দুই জন নিয়োগ পাওয়ায় বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ডেপুটি গর্ভনর চার জন। তাদের মধ্যে এস এম মনিরুজ্জামানের চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং আহমেদ জামালের মেয়াদ রয়েছে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...