Don't Miss
Home / আন্তর্জাতিক / ১০০ দিনের জন্য মাস্ক পড়ুন: জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

১০০ দিনের জন্য মাস্ক পড়ুন: জো বাইডেন

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ করোনার সংক্রমণ থেকে রক্ষায় আমেরিকানদের ১০০ দিনের জন্য মাস্ক পড়তে বলবেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএনকে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, প্রতিটি আমেরিকান যদি মাস্ক পরেন, তাহলে করোনা ভাইরাস উল্লেখযোগ্য হারে কমবে।’

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিটি অফিসেই মাস্ক পড়ার বাধ্যতামূলক করবেন তিনি।

যুক্তরাষ্ট্রে যখন প্রতিদিন গড়ে দুই লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন তখনই এমন পদক্ষেপের কথা জানালেন নির্বাচিত প্রেসিডেন্ট। বলেন, ভ্যাকসিন এবং মাস্ক এই দুটিই যথাযথ ভাবে ব্যবহারের মাধ্যমেই করোনা মোকাবিলা করা সম্ভব।

গণমাধ্যম সিএনএনকে বাইডেন আরও জানান, অভিষেকের প্রথম দিনই আমি দেশবাসীকে বলবো, শুধু ১০০ দিনের জন্য মাস্ক পড়ুন, শুধু ১০০ দিন, সারাজীবন নয়। আমরা যদি এই পন্থা ভালো ভাবে পালন করতে পারি তবেই উল্লেখযোগ্য ফল পাওয়া যাবে।

বাইডেন জানান, তিনি ও তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রে মাস্ক পড়ার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবেন। বিমান, বাসসহ বিভিন্ন গণপরিবহনেও মাস্ক পরার বাধ্যতামূলক করা হবে।

যদিও যুক্তরাষ্ট্রের বিমান পথ ও বিভিন্ন যানবাহনে মাস্ক পড়ার নিয়ম চালু রয়েছে। তবে এর আগে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পড়ানোর বিষয়টি প্রত্যাখান করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

এদিকে, মার্কিন শীর্ষ রোগ ও সংক্রামক বিশেষজ্ঞ ডা. অ্যান্থোনিও ফাউসির প্রসঙ্গও উঠে আসে আলোচনায়।

নতুন প্রশাসনে ফাউসিকে কোভিড-১৯ দলের প্রধান চিকিৎসক উপদেষ্টা হিসাবে রাখারও ইঙ্গিত দেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...