Don't Miss
Home / শিক্ষাঙ্গন / চীনের টিকায় অগ্রাধিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

চীনের টিকায় অগ্রাধিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীন থেকে করোনাভাইরাসের যে দেড় কোটি টিকা আসছে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে।

সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ৫০ লাখ করে তিন দফায় চীনের দেড় কোটি টিকা দেশে আসবে।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেও সীমান্তবর্তী সাত জেলায় লকডাউন না করা প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ওই জেলাগুলোতে আম, লিচুসহ মৌসুমি ফল উৎপাদন হয়েছে। এসব ফল ওই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল। চাষিরা যাতে সেগুলো বাজারজাত করতে পারেন, এই মানবিক চিন্তা থেকেই সেখানে লকডাউন দেওয়া হয়নি।

রাশিয়ার টিকা পাওয়ার বিষয়ে তিনি বলেন, রাশিয়া থেকেও আমরা টিকা পাবো। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...