Don't Miss
Home / আন্তর্জাতিক / ভারতে কোভিড আক্রান্তের হার এখন ৫ শতাংশের কম
ভারতে

ভারতে কোভিড আক্রান্তের হার এখন ৫ শতাংশের কম

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ২২৪ জনের কোভিড শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের। এর মধ্য দিয়ে দেশটিতে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩ জনে। খবর এনডিটিভি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এ পর্যন্ত কোভিড শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখে। শনাক্তের হার কমে ৩ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে টানা পঞ্চম দিনের মতো দেশটিতে দৈনিক কভিড আক্রান্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি কোভিড শনাক্ত হয় মহারাষ্ট্রে। দেশের অন্য রাজ্যের তুলনায় রাজ্যটিতে সর্বোচ্চ সংখ্যক ৭ হাজার ৬৫২ জনের কোভিড শনাক্ত হয়। এর মধ্য দিয়ে রাজ্যে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ২৪ হাজার জনে।

মহারাষ্ট্রের পরেই সর্বোচ্চ সংক্রমণের তালিকায় থাকা অন্য রাজ্যগুলোর মধ্যে রয়েছে- কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ।

রাজধানী দিল্লিতে নতুন করে ২২৮ জনের কোভিড শনাক্ত হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। গত ১৩ এপ্রিলের পর থেকে গত দুই মাসেরও বেশি সময়ের মধ্যে এটি সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...