Don't Miss
Home / আন্তর্জাতিক / ইরানের ড্রোন ৭ হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম
ড্রোন

ইরানের ড্রোন ৭ হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র হাতে সাত হাজার কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। রবিবার তেহরানে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

জেনারেল সালামি বলেন, বিজ্ঞান থেকে শুরু করে প্রযুক্তিসহ সব ক্ষেত্রে ইরান বিশ্বের সেরা দেশগুলোর কাতারে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে বহু ক্ষেত্রে সেরাদের সারিতে স্থান করে নেয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমরা এখন মহাকাশে কৃত্রিম উপগ্রহের অধিকারী। ন্যানোটেকনোলজিতে আমরা সামনের কাতারে রয়েছি। আমরা পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে এতোটা সাফল্য অর্জন করেছি যে, আমাদের ড্রোন এখন সাত হাজার কিলোমিটার দূরত্বে উড়ে গিয়ে আবার ফিরে আসতে পারে।’

আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, শুধু সামরিক ক্ষেত্রে নয় সেইসঙ্গে আরও বহু ক্ষেত্রে আমরা বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে রয়েছি।

ইরানের সামরিক বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে তেহরানের দাবি, কোনও দেশের বিরুদ্ধে হুমকি তৈরি করা তার উদ্দেশ্য নয় বরং আত্মরক্ষার স্বার্থে সামরিক খাতে শক্তিমত্তা অর্জন করেছে ইরান।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...