Don't Miss
Home / আন্তর্জাতিক / হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে ৬০ জন নিহত
হাইতিতে

হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে ৬০ জন নিহত

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে একটি গাড়িকে পাশ কাটানোতে গিয়ে উল্টে যাওয়া তেলের ট্যাংকার বিস্ফোরণে ৬০ জনের মৃত্যু হয়েছে।

এতে আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তির উল্টে যাওয়া তেলের ট্যাঙ্কার থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহের জন্য এসেছিলেন।

মঙ্গলবার সকালে দেশটির ক্যাপ হাইতিয়ান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

উইয়র্ক টাইমসের খবরে বলা হয়, একটি ট্যাক্সির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এ সময় ট্যাংকার থেকে গড়িয়ে পড়া তেল সংগ্রহে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। ওই সময় ট্যাংকারটি বিস্ফোরিত হলে বিপুল সংখ্যক মানুষ দগ্ধ হন। তাদের মধ্যে ঘটনাস্থল ও হাসপাতালে ৬০ জনের মৃত্যু হয়। দগ্ধ হন বহু মানুষ। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।

ক্যাপ-হাইতিয়ানের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর জানান, আমি ঘটনাস্থলে ৫০-৫৪ জনকে জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছি। তাদের শনাক্ত করা অসম্ভব। বিস্ফোরণে ওই এলাকার প্রায় ২০টি বাড়ি পুড়ে গেছে। তবে স্থানীয় লোকজন পুড়ে যাওয়া মানুষের সংখ্যা ৬০ জনের বেশি হবে বলে জানান।

স্থানীয়রা বলছেন, বিস্ফোরণে দগ্ধ রোগীতে পার্শ্ববর্তী জাস্টিনিয়েন ইউনিভার্সিটি হাসপাতাল ভরে গেছে। ওই হাসপাতালে আহত লোকজনকে স্থানান্তর করা হচ্ছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...