Don't Miss
Home / আন্তর্জাতিক / হাসপাতালে ভর্তি হলেন মাহাথির মোহাম্মদ
মাহাথির

হাসপাতালে ভর্তি হলেন মাহাথির মোহাম্মদ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ অসুস্থ হওয়ায় আবারও হাসপাতালে নেওয়া হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে বলে শনিবার মাহাথিরের এক মুখপাত্র জানিয়েছেন।

ওই মুখপাত্র জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সিসিইউতে রাখা হয়েছে। এর অতিরিক্ত আর কোনো তথ্য জানাননি তিনি।

গত ৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ায় প্রথম দফায় হাসপাতালে নেওয়া হয় মাহাথিরকে। ১৩ জানুয়ারি তিনি সেখান থেকে বাড়িতে ফেরেন।

৯৬ বছরের মাহাথির এখনও মালয়েশিয়ার পার্লামেন্টের সদস্য। তার হৃদরোগের ইতিহাস রয়েছে। এর জন্য তিনি চিকিৎসাও নিচ্ছিলেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...