Don't Miss
Home / হোম স্লাইডার / প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিলো গ্রাম হবে শহর : আইসিটি প্রতিমন্ত্রী
হাসিনার

প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিলো গ্রাম হবে শহর : আইসিটি প্রতিমন্ত্রী

এমএনএ রাজনীতি ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় যেমন প্রতিটি বাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। অপরদিকে আমাদের ফোরজি নেটওয়ার্ক প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চলে গেছে। উন্নত সড়ক, জনপদ, পাকারাস্তা, শিক্ষা সাংস্কৃতিক, স্বাস্থ্য ব্যবস্থাসহ সবকিছু উন্নয়নের ফলে প্রধানমন্ত্রীর যে ভিশন ছিলো, প্রতিটি গ্রাম শহরের নাগরিক সুবিধা পাবে সেই বিষয়টি আজ নিশ্চিত হয়েছে।

আজ শনিবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি বিএমআই স্কুল এ্যান্ড কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনে এসে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আ.লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরমান হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি আবু সিদ্দিক মন্ডল, সাধারন সম্পাদক জিহাদ মন্ডল, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব ও থানার ওসি পলাশ চন্দ্র দেব প্রমূখ।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...