Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ই-ক্যাব নির্বাচনের জন্য ‘চেঞ্জ মেকার্স’ টিমের প্যানেল ঘোষণা
ই-ক্যাব

ই-ক্যাব নির্বাচনের জন্য ‘চেঞ্জ মেকার্স’ টিমের প্যানেল ঘোষণা

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে দ্য চেঞ্জ মেকার্স টিমের ৯ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে।

বুধবার রাজধানীর বনানী ক্লাবের বল রুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য এ প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেল সদস্যরা হলেন- শাফকাত হায়দার (সিপ্রোকো কমপিউটার), ওয়াসিম আলিম (বাংলামেডস), মো. তাসদীখ হাবীব (ক্লিনফোর্স), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ), মোজাম্মেল হক মৃধা (কিনলে), আবু সুফিয়ান নিলাভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার), ইলমুল হক সজিব (সেবা ডট এক্সওয়াইজেড) এবং নুসরাত আক্তার লোপা (হুর নুসরাত)।

দ্য চেঞ্জ মেকার্স টিমের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ই-কমার্স খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরির পাশপাশি ই-ক্যাবকে সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের কাছে শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করতে চান তাঁরা।

ই-ক্যাব নির্বাচন কমিশন আগামী ৩০ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। ই-ক্যাব নির্বাচনে ভোটার সংখ্যা ৭৯৫ জন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...