Don't Miss
Home / জাতীয় / পদ্মা সেতুর দ্বিতীয় ম্যুরাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ম্যুরাল

পদ্মা সেতুর দ্বিতীয় ম্যুরাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্কঃ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উদ্বোধন শেষে জাজিরায় দ্বিতীয় ম্যুরাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উম্মোচনের পর প্রধানমন্ত্রীর গাড়ি বহর রওয়ানা হয় শরীয়তপুরের জাজিরা প্রান্তের দিকে। এরমধ্যেই প্রধানমন্ত্রীর গাড়িবহর সেতুর মাওয়া অংশ থেকে কিছুদূর যাওয়ার পর দুপুর ১২টা ১০মিনিটে সেতুর উপরে দাঁড়ায়।

সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড, মসিউর রহমান, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূইয়াসহ আরও অনেকে সেতুর উপর দাঁড়িয়ে ছবি তুলেন।

এসময় সেতুর উপরে আকাশে কয়েকটি হেলিকপ্টার প্রদক্ষিণ করে। আর বিমান বাহিনীর যুদ্ধ বিমান মিগ-২৯ রং আবীরে ভাসিয়ে প্রমত্তা পদ্মার আকাশ। দীর্ সময় সেখানে দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী এসব দৃশ্য প্রত্যক্ষ করেন।

এরপর ১২টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীর সেখান থেকে জাজিরার দিকে যাত্রা করে। খুব সাবধানে গাড়ি বহর জাজিরা পৌঁছে ১২টা ৩৪ মিনিটে। সেখানে ১২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর আরেকটি ফলক উম্মোচন করেন। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উম্মোচন করেন প্রধানমন্ত্রী।

জাজিরা থেকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর রওয়ানা হয় মাদারীপুরের শিবচরের দিকে। যেখানে স্মরণকালের সবচেয়ে বৃহৎ জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

x

Check Also

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ...