Don't Miss
Home / খেলাধূলা / মারিয়া শারাপোভার ঘরে এলো ফুটফুটে পুত্রসন্তান
মারিয়া শারাপোভা

মারিয়া শারাপোভার ঘরে এলো ফুটফুটে পুত্রসন্তান

এমএনএ খেলাধুলা ডেস্কঃ কিছুদিন আগে ক্রীড়াজগতে আলোড়ন তুলেছিল টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার মা হবার খবর। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, মাতৃত্বের স্বাদ পেলেন পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন রুশ সুন্দরী।

শুক্রবার প্রেমিক আলেকজান্ডার গিলকেস ও নবজাতক সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শারাপোভা। ক্যাপশনে লিখেন ‘সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার যা আমাদের ছোট্ট পরিবার চাইতে পারে’। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেট নাগরিকদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হতে থাকেন শারাপোভা। ইতোমধ্যে ২ লাখ ১০ হাজারেরও বেশি লাইক পড়েছে তাতে।

শারাপোভা-গিলকেস দম্পত্তি সন্তানের নাম দিয়েছেন থিওডোর। রুশ তারকার মা হবার খবর অবশ্য চাউর হয়েছিল আগেই। নিজের ৩৫তম জন্মদিনে শারাপোভা জানিয়েছিলেন, শিগগিরই তিনি মা হতে চলেছেন।

তার সন্তানের বাবা গিলকেসের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়িয়েছিলেন শারাপোভা। ২০২০ সালের শেষ দিকে বাগদানের সেরে ফেলার সংবাদ দেন তারা। এবার সন্তানের আগমন নতুন মাত্রা যোগ করল তাদের প্রণয়ে। মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জিতে টেনিস বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন শারাপোভা। এর মাত্র দুই বছর পর জিতেন ইউএস ওপেন। ২০০৮ সালে বিজয়ীর মুকুট পড়েন অস্ট্রেলিয়ান ওপেনও।

চার গ্র্যান্ড স্ল্যামের মধ্যে বাকি ছিল শুধু ফ্রেঞ্চ ওপেন, সে আক্ষেপও ঘোচান ২০১২ সালে। সঙ্গে সঙ্গে ঢুকে পড়েন চারটি গ্র্যান্ড স্ল্যাম জেতা নারী খেলোয়াড়দের ছোট্ট তালিকায়। এর দুই বছর পর আরও একবার জেতেন সেই শিরোপা। ক্যারিয়ারের শুরুর দিকে সেই সময়ের সেরা নারী টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামসকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছিলেন শারাপোভা। হারিয়েছিলেন বেশ কিছু ম্যাচে।

তবে এরপরই হয় ছন্দপতন। ক্যারিয়ারের মাঝামাঝি ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ হয়ে আর আগের মতো ছাপ ফেলতে পারেননি তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টেনিস থেকে অবসরের ঘোষণা দেন শারাপোভা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...