Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ব্যবহৃত ফোন বিক্রির আগে যে বিষয়গুলো খেয়াল করা দরকার
ব্যবহার

ব্যবহৃত ফোন বিক্রির আগে যে বিষয়গুলো খেয়াল করা দরকার

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ বিভিন্ন কারণে অনেক সময় আমরা নিজেদের ব্যবহার করা ফোন বিক্রি করে দেই। তবে পুরানো স্মার্টফোনটি বিক্রির আগে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। না হলে বিপদে পড়তে পারেন আপনি।

জেনে নিন কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি-

– প্রত্যেকের ফোনেই ব্যক্তিগত অনেক ছবি থাকে। সে ক্ষেত্রে ফোন বিক্রির আগে অবশ্যই গ্যালারি থেকে সব ছবি ডিলিট করে দিন। গুরুত্বপূর্ণ কোন ছবি থাকলে অবশ্যই সেই ছবি কোন ক্লাউড স্টোরেজে রাখতে পারবেন।

– ফোন থেকে গুরুত্বপূর্ণ অ্যাপ ডিলিট করাও আবশ্যক। অনেকের ফোনেই অনলাইন ব্যাংকিং অ্যাপ থাকে আবার হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারের মতো গুরুত্বপূর্ণ অ্যাপও থাকে। ফলে ফোন বিক্রির আগে সব ধরনের অ্যাপ ফোন থেকে ডিলিট করুন। কারণ এসব অ্যাপ ফোনে থাকলে অন্য কেউ তা অ্যাকসেস করতেও পারে।

– ফোন বিক্রির সময় অবশ্যই তা আনলক করে দিন। না হলে যে ব্যক্তি কিনবেন তিনি সমস্যায় পড়তে পারেন।

– প্রতিটি স্মার্টফোনের অ্যাকাউন্টের সঙ্গেই মেইল অ্যাকাউন্ট লিঙ্ক করা জরুরি। ফোন বিক্রির অনেকেই জি মেইল অ্যাকাউন্ট ডিলিঙ্ক করতে ভুলে যান। অবশ্যই এ বিষয়ে নজর রাখা জরুরি।

– পুরানো স্মার্টফোনটি বিক্রির আগে অবশ্যই তা ফরমেট করে নিন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এক কাজ। না হলে আপনি বিপদে পড়েতে পারেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...